চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে হতাহতদের স্মরণে এই কর্মসূচি পালন করে দলটি।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা জামায়াত আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন— জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জামায়াতের রাজশাহী অঞ্চল টিম সদস্য ও সাবেক এমপি লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিবসহ অন্যরা।
সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লীগের বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নাচোল প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে নাচোল উপজেলা জামায়াতের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো. ইয়াকুব আলী।
পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন— উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, উপজেলা নায়েবে আমির মাওলানা রইস উদ্দীন, পৌর নায়েবে আমির ডা. মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের শহীদদের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।