বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা ‘২৮ অক্টোবর’ উপলক্ষে আলোচনা সভা জামায়াতের আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ১০১ জন ডেঙ্গু আক্রান্ত ঝিলিমে কমিউনিটি আউটরিচ সভা নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ভোলাহাটে লটারিতে নিয়োগ পেলেন ৪০ মাটি কাটা নারী শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৩১ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত : জাতীয় সড়ক দিবসের আলোচনায় তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, বাড়তে পারে প্রাণহানি
Printed on: October 28, 2026
October 28, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে লটারিতে নিয়োগ পেলেন ৪০ মাটি কাটা নারী শ্রমিক

Published: October 28, 2026 at 01:35 PM
ভোলাহাটে লটারিতে নিয়োগ পেলেন  ৪০ মাটি কাটা নারী শ্রমিক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) ২০২৬-২৭ অর্থবছরের আওতায় মাটি কাটার কাজে ৪০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে চারটি ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই শেষে উন্মুক্ত লটারির মাধ্যমে এই নারী শ্রমিকদের নির্বাচন করা হয়।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ভোলাহাট সদর ইউনিয়নে ১৪ জন প্রার্থী লটারিতে অংশ নেন। তাদের মধ্যে ১০ জন নির্বাচিত এবং চারজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। গোহালবাড়ী ইউনিয়নে ৩৯ জনের মধ্যে ১০ জন নির্বাচিত হন এবং ১০ জন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। দলদলী ইউনিয়নে ৬০ জনের মধ্যে ১০ জন নির্বাচিত ও ১০ জন অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। অন্যদিকে, জামবাড়িয়া ইউনিয়নে ১৬ জনের মধ্যে ১০ জন নির্বাচিত এবং ছয়জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। 

নির্বাচিত কোনো নারী শ্রমিক অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অপারগ হলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. একরামুল হক, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউপি সদস্য মো. সৈবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিয়োগপ্রত্যাশী নারীরা।