চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, রেইজ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা। এই কার্যক্রমের আওতায় সম্ভাবনাময় ও উপযুক্ত শিক্ষানবিশ নির্বাচন, প্রকল্প সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহী তরুণ-তরুণীদের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন— জলাহার কমিউনিটির সভাপতি লালু হেমব্রম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল আকতার, রেইজ প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর আলম বিশ্বাস, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবদি ফয়জুল হক ও প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল।