বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা ‘২৮ অক্টোবর’ উপলক্ষে আলোচনা সভা জামায়াতের আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ১০১ জন ডেঙ্গু আক্রান্ত ঝিলিমে কমিউনিটি আউটরিচ সভা নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ভোলাহাটে লটারিতে নিয়োগ পেলেন ৪০ মাটি কাটা নারী শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৩১ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত : জাতীয় সড়ক দিবসের আলোচনায় তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, বাড়তে পারে প্রাণহানি
Printed on: October 28, 2026
October 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

Published: October 28, 2026 at 01:32 PM
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  র‌্যালি ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা ও হাত ধোয়া কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। 

বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। এছাড়াও এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। 

মাল্টিমিডিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের সার্বিক দিক উপস্থাপন করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অদিধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। তিনি তার উপস্থাপনায় জানান, সঠিকভাবে হাত না ধোয়ার কারণে প্রতিবছর সাড় ৫ লাখ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং তাদের মধ্যে ৪০ শতাংশ শিশু মারা যায়। 

বক্তারা করোনাকালীন হাত ধোয়ার বিষয়টি তুলে ধরে বলেন, খাওয়ার আগে ভালো করে হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। রান্নার সময় গৃহিণীদের খেয়াল রাখতে হবে, যাতে হাতে শাকসবজির ময়লা না থাকে। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা। 

পরে শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো হয়। 

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকাল ১০টায় র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। 

সভার শুরুতে হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী। উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। 

এ উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, যুব কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মো. মতিউর রহমান, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপস্থিত কর্মকর্তারা হাত ধোয়ার মাধ্যমে দিবসটির কর্মসূচি শেষ করেন।