মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজপথে কিছু দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী ভোলাহাটে সড়কের পাশ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৯২ জন নগদ লেনদেনে ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ বেশি : বাংলাদেশ ব্যাংক রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরদিন দ্বিপাক্ষিক বৈঠক তাকাইচির সঙ্গে ৬১৭ কোটির অন্তর্বাস পড়ে নজর কাড়লেন কাইলি জেনার
Printed on: October 20, 2026
October 20, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে সড়কের পাশ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

Published: October 20, 2026 at 01:34 PM
ভোলাহাটে সড়কের পাশ  থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের পাশের একটি হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার হলদেগাছী এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসায়ী ছিলেন। 

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি আরো জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে ভোলাহাট-রহনপুর সড়কের হলদেগাছী এলাকা থেকে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল। তার পরিবারের দাবি, আব্দুল আওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আব্দুল আওয়ালের মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে আব্দুল আওয়ালের স্ত্রী জানান, তার স্বামী রবিবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়েছিল। সারা রাত বাড়ি ফিরেনি। সকালে মৃত্যুর খবর শুনতে পান বলে তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত। এ সময় ভোলাহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উপস্থিত ছিল।