বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
September 08, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

Published: September 08, 2026 at 02:11 PM
ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উৎসবমুখর পরিবেশে ‘কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে।

‘মাদক থেকে দূরে থাকি, খেলাধুলার সাথে থাকি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টার দিকে ভোলাহাট থানা পুলিশের উদ্যোগে বাচ্চামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই  খেলার আয়োজন করা হয়। খেলাটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

রোমাঞ্চকর চূড়ান্ত খেলায় মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় প্রথম পর্বে মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয় বনাম পাঁচটিকরি আলিম মাদরাসা এবং ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট বনাম বাচ্চামারী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রথম পর্বের খেলায় মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট বিজয়ী হয়। দ্বিতীয় পর্বের চূড়ান্ত খেলায় বিজয়ী দল অংশগ্রহণ করলে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হয়। 

খেলায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— পাঁচটিকরি আলিম মাদরাসার অধ্যক্ষ মো. এমদাদুল হক, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রহিম, মো. শফিকুল ইসলাম, পাঁচটিকরি আলিম মাদরাসার শিক্ষক মো. মিজানুর রহমান, এসআই মো. কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, সম্প্রীতি ও পুলিশ-জনতার সম্পর্ক আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, অনুষ্ঠিত ২০ মিনিট করে খেলা পরিচালনা করেন শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক হাতেম তাই, সেলিম রেজা, সাইদুর রহমান, মুনিরুল ইসলাম, মুক্তারল ইসলাম।