শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 24, 2026
October 24, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য

Published: October 24, 2026 at 02:14 PM
৫৯ বিজিবির অভিযানে  শিবগঞ্জে জব্দ   মাদকদ্রব্য

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করেছে ৫৯ বিজিবি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চালানো অভিযানে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। 

 শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানায়।

৫৯ বিজিবি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপরচকপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে টহল দল মালিকবিহীন ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন জব্দ করে।