মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজপথে কিছু দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী ভোলাহাটে সড়কের পাশ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৯২ জন নগদ লেনদেনে ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ বেশি : বাংলাদেশ ব্যাংক রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরদিন দ্বিপাক্ষিক বৈঠক তাকাইচির সঙ্গে ৬১৭ কোটির অন্তর্বাস পড়ে নজর কাড়লেন কাইলি জেনার
Printed on: October 20, 2026
October 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার একজন

Published: October 20, 2026 at 01:32 PM
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার একজন

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ মতিউর রহমান মতি (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার বারঘরিয়া-যাদুপুর সড়কের স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মতিউর রহমান মতি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একটি দল স্লুইস গেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে একটি ধারালো হাঁসুয়া, একটি কাতা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্রসহ মতিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মতিউর রহমান মতিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।