বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 02, 2026
নাচোল
নাচোল

নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

Published: November 02, 2026 at 01:38 PM
নাচোলে রাষ্ট্রীয়  মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর দাফন সম্পন্ন হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি বাজারের বাসিন্দা ছিলেন। 

সোমবার সকাল ১০টার দিকে পুকুরিয়াপাড়া বরেন্দা জসিমউদ্দিন হাফিজিয়া ও নূরানী মাদরাসা প্রাঙ্গণে নাচোল থানার একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেইসাথে বিউগলে করুণ সুর বাজানো হয়। নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এ সময় উপস্থিত ছিলেন।

এক মিনিট নীরবতা পালন শেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে দাফন করা হয়। 

এসময় বীর মুক্তিযোদ্ধা এরফান আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, নাচোল থানার এসআই খাইরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিরুল ইসলাম, আবু বাক্কারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। 

বীর মুক্তিযোদ্ধা রমজান আলী গত রবিবার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। তিনি চার ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।