বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 05, 2026
November 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ

Published: November 05, 2026 at 02:23 PM
গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশান এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, শিক্ষক এনামুল হক, একরামুল হক ও ইয়াসমিন সুলতানা সীমা। এ সময় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।