চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন সন্দেহভাজন হাম রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে ৬ জন ছেলে ও ৩ জন মেয়েসহ রোগী ভর্তি ছিল ৯ জন। নতুন ভর্তি রোগী ৭ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৪ জনে।