রাজশাহীতে ‘গ্রোথ ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট অ্যান্ড এনভায়ারনমেন্টাল এন্টারপ্রেনেউরশিপ অ্যান্ড নিউট্রিশন’ (জিআরইইএন) প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। ইফাদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার রাজশাহীর পারিলা ইউনিয়নের বামন শিকড় গ্রামে প্রয়াসের সদস্যদের নিয়ে এই ডিসকাশন অনুষ্ঠিত হয়।
এফজিডি করেন ইফাদের প্রতিনিধি (কনসালটেন্ট) ম্যাকস এইচ এম রাফসান জনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম ওকিলুর রহমান।
এসময় তারা প্রয়াসের সদস্যদের সাথে গ্রুপভিত্তিক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন— পিকেএসএফর ব্যবস্থাপক শাহরিয়ার হায়দার, প্রয়াসের ব্যবস্থাপক ডা. রাজিন বিন রেজাউল, সহকারী ব্যবস্থাপক জামাল উদ্দিন, সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র অনির্বান প্রত্যয়সহ অন্যরা।