‘বাহান্ন সন ফুরফুরে মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোসনা আনি, আঁধার দুনিয়ায়’ এই স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফুলকুঁড়ি আসর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধীন আম্রকানন শাখা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। আম্রকানন শাখার পরিচালক শাহরিয়া বিন মিজানুরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক আসাদুল্লাহ আসাদের পরিচালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুব সরকার। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অধ্যাপক মো. আবুল বাশার, উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, প্রাক্তন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এন এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নেওয়াজ গামা ও সিকিউরিটি ইসলামী ব্যাংক কানসাট শাখার ব্যবস্থাপক মো. মেসবাউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১০৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও শিশুদের মেধার বিকাশ, সুস্থ সাংস্কৃতিক মনোভাব তৈরি, পড়ালিখায় মনোযোগ বাড়ানো ও মা-বাবার প্রতি সন্তানদের সম্মান প্রদানসহ বিভিন্ন বিষয়ে উৎসাহ মূলক আলোচনা করা হয়।
শিরোনাম
ক্ষুদ্র ঋণ কার্যক্রমে করারোপ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব রাখবে
দেশে কোনো সার সংকট নেই : চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
গোমস্তাপুরে জটিল রোগীদের মধ্যে ১০ লাখ টাকার চেক বিতরণ
রাজশাহীতে প্রয়াসের সদস্যদের নিয়ে ডিসকাশন
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে সন্দেহভাজন হামরোগী
সোনামসজিদ স্থলবন্দর : দফায় দফায় বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার
গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ
শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিবগঞ্জে উদ্ধার হওয়া সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভা
Printed on: November 05, 2026
November 05, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ খবর
রাজশাহীতে প্রয়াসের সদস্যদের নিয়ে ডিসকাশন
Nov 05, 2026
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে সন্দেহভাজন হামরোগী
Nov 05, 2026