বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 05, 2026
November 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে জটিল রোগীদের মধ্যে ১০ লাখ টাকার চেক বিতরণ

Published: November 05, 2026 at 02:43 PM
গোমস্তাপুরে জটিল   রোগীদের মধ্যে   ১০ লাখ টাকার  চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অনুদানের এই চেকগুলো বিতরণ করেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ার মতো জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০ জন রোগীর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা এবং গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার প্রতিবন্ধী ও দরিদ্র ১৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।