চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩৫ লিটার চোলাইমদ ও ব্যাটারি চালিত একটি ইজিবাইক জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এই অভিযান চালানো হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল কায়েস এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, জেলা ডিএনসির একটি দল জেলার গোমস্তাপুর উপজেলার রহমতপাড়ায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ৩৫ লিটার চোলাইমদ ও একটি ইজিবাইকসহ একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে একইদিন দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাউলি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ২জনকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।