শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন

Published: October 30, 2026 at 02:06 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  আরো ১১২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। প্রতিদিন হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জায়গা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালের পরিসংখ্যানে ৪ জন থাকলেও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন কেউ না কেউ। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩২ জন নারীসহ ৫১ জনকে জেলা হাসপাতালে, ৩ জন পুরুষ ও ২ নারী রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন পুরুষ রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৫৫ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন ও  নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪ জন পুরুষ, ১ জন নারী ও ১জন শিশুসহ ৬জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩৫ জন পুরুষ ও ৫৮ জন নারীসহ ৯৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ ৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন পুরুষ ও ২ জন নারীসহ ১৪ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৮৮৫ জন, শিবগঞ্জে ১৭৫ জন, গোমস্তাপুরে ১৫৬ জন, নাচোলে ৯২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৯ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৪১৭ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ২১০ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সমেয় ১৯৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।