শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ

Published: October 30, 2026 at 02:09 PM
শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বৃহস্পতিবার মধ্য রাতে জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থানের ভিতর হতে হেরোইনগুলো জব্দ করা হয়। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।

এসআরবি আরো জানায়, এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের হাজীপাড়া গোরস্থানের ভিতর একটি ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টায় আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর থেকে ১০ টি প্যাকেটে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ করা। এসময় ঘটনাস্থলে ও তার আশেপাশে সন্দেহজনক কাউকে না পাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয় নি বলে এসআরবি জানিয়েছে।

জব্দকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।