ইন্দোনেশিয়াজুড়ে কয়েক মাস ধরে চলা দাবানল থেকে নির্গত ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বর মাসেই আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিতে বাধ্য হয়েছেন। সিআরইএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় বন ও ভূমিতে লাগা আগুনের কারণে বায়ুর মানের আরও অবনতি ঘটে। এতে দূষণজনিত আনুমানিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৬০ জনে, যা আগস্ট মাসের হিসাবের দ্বিগুণ। গবেষণায় বায়ুদূষণের অতিক্ষুদ্র কণা পিএম ২.৫-এর স্বল্পমেয়াদি সংস্পর্শে আসার কারণে মৃত্যুর হিসাব করা হয়েছে। অর্থাৎ, দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কয়েক দিনের মধ্যেই যেসব মৃত্যু ঘটে, সেগুলো এ হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, এসব মৃত্যুর বেশির ভাগই ঘটেছে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অংশ, জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলে। গবেষকেরা দাবানলের ধোঁয়া ছাড়াও নগর ও শিল্পকারখানা থেকে নির্গত দূষণের প্রভাব পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, শুধু নগর ও শিল্পদূষণের কারণেই সেপ্টেম্বরে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ওই মাসে দাবানল ও অন্যান্য উৎসের বায়ুদূষণে ইন্দোনেশিয়ায় মোট মৃত্যুর আনুমানিক সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে। প্রায় ২৭ কোটি ৮০ লাখ মানুষের দেশটিতে বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।
শিরোনাম
শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন
গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ ইজিবাইক জব্দ : আটক তিনজন
এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি
যুক্তরাজ্যে বাড়ির দাম বৃদ্ধির হার দুই বছরের মধ্যে সর্বনিম্ন
ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে ৩,৫৬০ জনের প্রাণহানি
মারা গেছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট
Printed on: October 31, 2026
October 30, 2026
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে ৩,৫৬০ জনের প্রাণহানি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন
Oct 30, 2026
এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
Oct 30, 2026
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Oct 30, 2026