মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে এসআরবি’র অভিযান : পৌনে ৭ কেজি হেরোইন জব্দ, একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত রামেক হাসপাতালে মৃত্যু দুই ডেঙ্গু রোগীর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সচেতনতা বাড়াতে নারী সমাবেশ গোমস্তাপুরে ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ
Printed on: September 29, 2026
September 29, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

Published: September 29, 2026 at 12:54 PM
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

টানা বৃষ্টি এবং তার জেরে সৃষ্ট বন্যায় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে শনি-রোব এবং সোম— ৩ দিনে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪৬ জন এবং কমপক্ষে ১ হাজার ২১টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে সীতাপুর, লখিমপুর খেরি, বহরাইচ, বলরামপুর, অযোধ্যা এবং গোরক্ষপুরে। রাজ্যের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, উত্তর প্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৬৩টিতে অতিরিক্ত বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং এই ৬৩ জেলার মধ্যে অন্তত ৮টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছি। লখনউয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী অতুল কুমার সিং জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়া ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় সোমবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত উত্তর প্রদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে  সোমবার থেকে রাজধানী লখনৌসহ বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলো থেকে দুর্গতদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্য সরকারের ত্রাণ বিভাগের কর্মকর্তারা। টানা বৃষ্টির জেরে ঘাঘরা এবং রাপ্তী নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে। এর ফলে দুই নদীর আশপাশের নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার থেকেই বারাবঁকীর এলগিনব্রিজের কাছে ঘাগরা নদীর জলস্তর বিপদসীমা ওপর দিয়ে বইছে। জনসাধারণকে জলমগ্ন এলাকা দিয়ে অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে এবং খরস্রোতা নদী, খাল ও ড্রেন থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্গতদের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে ত্রাণ দপ্তরের কর্মকর্তাদের। দুর্যোগের জেরে মৃতদের পরিবারকেও আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার। পূর্ব ভারতের রাজ্য ওড়িশাতেও বন্যা দেখা দিয়েছে; সেখানে ৭৫ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র : দ্য হিন্দু, এপি নিউজ