রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত সোমবার একই দিনে দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রামেকের মুখপাত্র ডা. শামীম আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান, ফারজানা খাতুন (২৩) নামের এক নারী গত ২৭ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে রামেকে ভর্তি হন। তিনি গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ডেঙ্গু শক সিনড্রোমে মারা যান। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা ফুলহরি গ্রামে। তিনি একজন গৃহিণী ছিলেন।
অন্যদিকে একই দিন রাত ২টা ২২ মিনিটে মারা যায় ৪ বছরের মাইশা নামের এক শিশু। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে। তাকে গত ২৬ সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল। সেও ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছে।