চাঁপাঁইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ওমরপুর হঠাৎপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবি জানায়।
গ্রেপ্তার মেহেদী হাসান ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আরো জানায়, এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া গ্রামে মো. মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার দেখানো মতে তার বাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভেতর হতে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় অপর একজন পালিয়ে যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।