সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 28, 2026
September 28, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

Published: September 28, 2026 at 01:45 PM
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু  নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাটের নিচে চাপা পড়ে জগন্নাথ কর্মকার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।  সোমবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জগন্নাথ কর্মকার ওই গ্রামের  দুলাল কর্মকারের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, শিশু জগন্নাথ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পাটবোঝাই করা একটি ট্রাক্টর (কাকড়া) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পাটের নিচে চাপা পড়ে জগন্নাথ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।