চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআর চাল বিতরণ করা হয়েছে। মোট ২০০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়।
মঙ্গলবার আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযমসহ অন্যরা।