বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা : গোমস্তাপুরের ডালিম পেলেন দেশসেরার সম্মাননা অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ যাত্রীবাহী বাস শিবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটে নিহত আওয়ামী লীগ কর্মী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন আফ্রিকা কাপ অব নেশন্স : চ্যাম্পিয়নশিপ ফিরে পেলো সেনেগাল ২০২৮ কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায় নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন দেশের মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
Printed on: November 25, 2026
November 25, 2026
খেলাধুলা
খেলাধুলা

আফ্রিকা কাপ অব নেশন্স : চ্যাম্পিয়নশিপ ফিরে পেলো সেনেগাল

Published: November 25, 2026 at 01:27 PM
আফ্রিকা কাপ অব নেশন্স : চ্যাম্পিয়নশিপ ফিরে পেলো সেনেগাল

মাঠের খেলায় চ্যাম্পিয়ন ছিল সেনেগালই। বহু নাটকীয়তার পর এবার কেড়ে নেওয়া শিরোপা আপিল করে ফিরে পেয়ে এখন আনুষ্ঠানিকভাবে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন)-এর চ্যাম্পিয়ন সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) আগের রায়টি বাতিল করে দিয়েছে, যার ফলে ‘লায়ন্স অব তেরাঙ্গা’খ্যাত দলটি আবারও আফ্রিকার চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেল। সিএএসের বিবৃতিতে বলা হয়েছে, ‘কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ) এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে আফ্রিকা কাপ অব নেশন্স মরক্কো ২০২৫ (আফকন ২০২৫)-এর ফাইনাল সংক্রান্ত বিষয়ে সেনেগালিজ ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল বহাল রেখেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। ক্যাফ আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং ক্যাফ ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে।

ফলস্বরূপ, আফকন ২০২৫ ফাইনালের শেষে অর্জিত ফলাফলই (সেনেগালের পক্ষে ১-০) চূড়ান্ত বলে নিশ্চিত করা হলো।’ গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত আফকনের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেছিল সেনেগাল। এর দুই মাস পর নিয়মবহির্ভূতভাবে মাঠ ছেড়ে যাওয়ার অভিযোগে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ) নাটকীয়ভাবে তাদের শিরোপা কেড়ে নেয়। সেদিনের ম্যাচে কঙ্গোলিজ রেফারি জঁ-জ্যাক এনদালার সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়েছিলেন সেনেগালের ফুটবলাররা। নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে আক্রমণের শুরুতে ফাউল হওয়ার কারণ দেখিয়ে সেনেগালের একটি জয়সূচক গোল বাতিল করেন রেফারি এনদালা। এর ঠিক পরপরই মরক্কোকে পেনালটি দেওয়া হয়, যা তাদের সামনে ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ এনে দেয়। এতে মাঠে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে গেলে খেলা ১৭ মিনিট বন্ধ থাকে।

শেষ পর্যন্ত খেলা আবার শুরু হলে ব্রাহিম দিয়াজের নেওয়া পেনালটি ঠেকিয়ে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে পাপে গেয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল। তবে সে সময় মরক্কো দাবি করেছিল, সেনেগালের মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তেই ম্যাচটি শেষ হয়ে যাওয়া উচিত ছিল, যা কার্যকরভাবে ম্যাচ ছেড়ে দেওয়ার (ফরফিট) শামিল। মার্চ মাসে ক্যাফও মরক্কোর এই যুক্তির পক্ষে রায় দেয়। সে সময় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছিল, ‘ক্যাফ আপিল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, টোটালএনার্জিস ক্যাফ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল ম্যাচটি সেনেগাল জাতীয় দল ছেড়ে দিয়েছে বলে ঘোষণা করা হলো। ম্যাচের ফলাফল এখন মরক্কোর পক্ষে ৩-০ গোলে নথিভুক্ত করা হচ্ছে।’ তবে সেনেগাল এই রায়ের বিরুদ্ধে আপিল করে। শেষ পর্যন্ত সফলও হলো ‘তেরেঙ্গানা লায়ন্সরা’।