বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা : গোমস্তাপুরের ডালিম পেলেন দেশসেরার সম্মাননা অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ যাত্রীবাহী বাস শিবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটে নিহত আওয়ামী লীগ কর্মী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন আফ্রিকা কাপ অব নেশন্স : চ্যাম্পিয়নশিপ ফিরে পেলো সেনেগাল ২০২৮ কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায় নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন দেশের মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
Printed on: November 25, 2026
November 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন

Published: November 25, 2026 at 01:55 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো  ৪৬ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৪৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১৭ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ২ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ২৩ জন সাধারণ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। 

ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৬১৪ জন, শিবগঞ্জে ২৭৬ জন, গোমস্তাপুরে ২৮৮ জন, নাচোলে ১৩৮ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৮ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৪৯৪ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৭৫৭ জন সাধারণ ডেঙ্গু রোগী।