মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

হরিপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের : সড়ক অবরোধ স্থানীয়দের

Published: November 24, 2026 at 01:51 PM
হরিপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের : সড়ক অবরোধ স্থানীয়দের

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের তৈমুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে হরিপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় নজরুল ইসলামকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।