চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসির জেলা কার্যালয়ের সদস্য অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা জব্দ করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে পরিমাপক ডিজিটাল নিক্তিও জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর চন্ডিতলা মহল্লায় এই অভিযান চালানো হয়।
জেলা ডিএনসির উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসি’র একটি দল হুজরাপুর চন্ডিতলায় অভিযান চালায়। অভিযানে দুই কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের একটি ডিজিটাল নিক্তিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।