মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৭০০ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

Published: November 24, 2026 at 01:49 PM
৭০০ বস্তা সারসহ ট্রাক  জব্দ, চালক আটক

যশোর থেকে নিয়ে আসা ট্রাকভর্তি ৭০০ বস্তা ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জে জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারগুলো জব্দ করা হয়। এ সময় আব্দুল মান্নান (৫১) নামে ট্রাকচালককে আটক করা হয়েছে।

আটক চালক যশোর জেলার চৌগাছা উপজেলার মশিউরনগরের আব্দুর রহিমের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহারাজপুর মেলার মোড় থেকে রাসায়নিক সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের চালক আব্দুল মান্নানকে আটক করা হয়। ট্রাক চালক পুলিশকে জানিয়েছে— ওই ট্রাকে ৭০০ বস্তা সার রয়েছে। সারগুলোর যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়েছিল। তবে ট্রাক চালকের কাছে বৈধ কোনো চালানপত্র বা অন্যান্য কাগজপত্র না থাকায় সারগুলো জব্দ করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান মঙ্গলবার সন্ধ্যায় জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।