বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা : গোমস্তাপুরের ডালিম পেলেন দেশসেরার সম্মাননা অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ যাত্রীবাহী বাস শিবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটে নিহত আওয়ামী লীগ কর্মী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন আফ্রিকা কাপ অব নেশন্স : চ্যাম্পিয়নশিপ ফিরে পেলো সেনেগাল ২০২৮ কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায় নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন দেশের মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
Printed on: November 25, 2026
November 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটে নিহত আওয়ামী লীগ কর্মী

Published: November 25, 2026 at 01:57 PM
শিবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ  ঘটে নিহত আওয়ামী লীগ কর্মী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে টমাস (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ সংলগ্ন একটি ঘাসের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টমাসসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে ওই ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। অন্যরা পালিয়ে যায়।

এদিকে বিষয়টি জানাজানির পর স্থানীয়দের অনেককেই ঘটনাস্থলে ভিড় করতে দেখা যায়। 

ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি সাংবাদিকদের বলেন, শুনেছি, নিহত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী। 

পুলিশ ছাড়াও এসআরবি এবং বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে ছুটে যান।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তার নেতৃত্বে পুরিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত এবং বিস্ফোরকগুলোর তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। আহতরা পলাতক থাকলেও তাদের ধরতে অভিযান চলছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।