মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 16, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

৫৯ বিজিবি’র অভিযান : শিবগঞ্জে চোরাই ভারতীয় মোবাইল ফোন সেট ও পাথরবোঝাই ট্রাক জব্দ

Published: November 16, 2026 at 01:13 PM
৫৯ বিজিবি’র অভিযান : শিবগঞ্জে চোরাই ভারতীয় মোবাইল ফোন সেট ও পাথরবোঝাই ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন সেট ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে ৫৯ বিজিবি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু এই তথ্য জানিয়েছেন। 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত ১০টায় মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহলদল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে টহলদল একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৩৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন সেট জব্দ করে। এ সময় বিজিবি সদস্যরা ট্রাকচালক জসিম শেখ (২৭)কে আটক করেন। আটক ট্রাকচালক ভারতের মালদা জেলার  কালিয়াচক থানার জমিন শেখের ছেলে। এসময় ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়।  

লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের কবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”