মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

Published: November 16, 2026 at 01:18 PM
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ লাইনস ড্রিলশেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। 

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, সহকারী পুলিশ সুপার (প্রবিশনাল)সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, আরআই এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ।

পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের নিকট হতে তাদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণ সংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হন।

পুলিশ সুপার সভায় উত্থাপিত সমস্যাসমূহ গুরুত্ব সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা স্মারক এবং উপহারসামগ্রী প্রদান করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার সকল ইউনিট প্রধানদের উপস্থিতিতে অক্টোবর-২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।