মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

Published: November 16, 2026 at 01:19 PM
নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার  ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ-২০২৬-২০২৭ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার ও জেলাপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলামের চিন্তায় সব সময় অসাম্প্রদায়িক চেতনা ছিল এবং ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি একদিকে বিদ্রোহ করেছেন, শৃঙ্খল মুক্তের আহ্বান জানিয়েছেন, অন্যদিকে কবি মানসপটে লুকিয়েছিল কোমল রোমান্টিক হৃদয়। তিনি প্রায় চার হাজার গান রচনা করেছেন এবং সুরারোপ করেছেন, যা বাংলা সাহিত্যে অমূল্য সম্পদ। তিনি নারী পুরুষের সমতার কথা বলেছেন। নারী জাগরণের কথা বলেছেন। তিনি অনুধান করেছিলেন, পুরুষের পাশাপাশি নারী সমাজ যদি শিক্ষা-দীক্ষায় এগিয়ে আসে তাহলে মানবতার মুক্তি হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি এমন সাহিত্য রচনা করেছেন যা সত্যিই বিস্ময়কর। 

জেলা প্রশাসক বলেন— কবি নজরুল মানবতার কবি, সাম্যের কবি, বাংলা সাহিত্যে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 

সেমিনারে আলোচক ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের প্রভাষক ও জেলা জাসাস’র সভাপতি জোনাব আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা।  

সেনিমার শেষে নজরুল সংগীত, আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, হাম-নাতসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫৪ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন।