রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক শরিফুল শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে, ভর্তি রোগী ১১৯ জন জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Printed on: November 15, 2026
November 14, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ

Published: November 14, 2026 at 01:21 PM
শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের  সংবর্ধনা দিল সাবেক   ছাত্রদল ঐক্য পরিষদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাও দেয়া হয়েছে। 

শনিবার দিনব্যাপী সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সাবেক ছাত্রদল নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পাশাপাশি দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শিবগঞ্জের বিভিন্ন সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑ সংগঠনের সদস্য সচিব প্রফেসর ড. এম. গোলাম আরিফ, উপদেষ্টা সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আবুল বাশার সোলায়মান স্বপন, মাসুদ রানা, জারজিস আলম, জাহিদুল ইসলাম জাহিদ, মশিউর রহমান বকুল, খাদিমুল ইসলাম ও শহিদ মিয়াসহ সংগঠনের অন্য নেতারা। 

দিনের কর্মসূচির শেষপর্বে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। 

পরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশিত হয়।

আয়োজকরা জানান, ১৯৮৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত শিবগঞ্জে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৪০০ সাবেক নেতাকর্মীকে নিয়ে গঠিত সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।