রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক শরিফুল শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে, ভর্তি রোগী ১১৯ জন জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Printed on: November 15, 2026
November 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু হাসপাতালে

Published: November 14, 2026 at 01:08 PM
চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে  আক্রান্ত আরো এক   শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ জন সন্দেহভাজন হাম রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে ৫ জন ছেলে ও ১ জন মেয়েসহ রোগী ভর্তি ছিল ৬ জন। গত ২৪ ঘণ্টায় আরো ১ জনকে ভর্তি করা হয়েছে। ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এই ৭ জনের মধ্যে ৫ জন ছেলে ও ২ জন কন্যাশিশু রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৪ জনে।