রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক শরিফুল শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে, ভর্তি রোগী ১১৯ জন জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Printed on: November 15, 2026
November 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

Published: November 14, 2026 at 01:13 PM
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস  দিবস পালন

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন উপলক্ষে শনিবার চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে পদযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও বিনামূল্যে নতুন রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। 

পদযাত্রায় ডায়াবেটিক সমিতির পরিচালক ডা. মো. দুররুল হোদা নেতৃত্ব দেন। পদযাত্রাটি ডায়াবেটিক সমিতি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। 

পরে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেনÑ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মো. দুররুল হোদা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. নাইমুল হক ও প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। 

আলোচনাকালে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিদিন ডায়াবেটিস রোগী বৃদ্ধি পাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখে চলেছে। আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নতুন রোগীদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা দেয়া হবে।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ। 

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয়Ñ “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”।