রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক শরিফুল শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে, ভর্তি রোগী ১১৯ জন জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Printed on: November 15, 2026
November 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে, ভর্তি রোগী ১১৯ জন

Published: November 14, 2026 at 01:05 PM
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে, ভর্তি রোগী ১১৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে না। একদিন কমলে, পরদিন আবার বাড়ে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আগের ২৪ ঘণ্টায় ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। নতুনদের মধ্যে ৩২ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ২ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৫ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪ জন পুরুষ ও ২ জন নারী ও ১ জন শিশু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৭৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে  শনিবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৩৮৬ জন, শিবগঞ্জে ২৩২ জন, গোমস্তাপুরে ২৪৮ জন, নাচোলে ১২৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৯ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১৪৯ জন ভর্তি হন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৫৪৫ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২৪২ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।