রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক শরিফুল শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে, ভর্তি রোগী ১১৯ জন জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Printed on: November 15, 2026
November 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ

Published: November 14, 2026 at 01:10 PM
৫৩ বিজিবির পৃথক অভিযানে  নেশাজাতীয় সিরাপ ও  সোলার প্যানেল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ভারতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ করেছে ৫৩ বিজিবি। পৃথক দুটি অভিযানে এগুলো জব্দ করা হয়।

শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৫৩ বিজিবি।

বিজিবি আরো জানায়, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। গত শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

বিজিবি আরো জানায়, শুক্রবার সন্ধ্যায় ৫৩ বিজিবির অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ৯টি ভারতীয় সোলার প্যানেল জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করাসহ যে কোনো মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।