বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 11, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

Published: November 11, 2026 at 02:17 PM
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ  নেশাজাতীয়  সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ৫০ বোতল নেশাজাতীয় কফরিলিফ সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে সিরাপগুলো জব্দ করা হয়। 

বুধবার মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি টহলদল শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে টহলদল ৫০ বোতল নেশাজাতীয় কফরিলিফ সিরাপ মালিকবিহীন অবস্থায় জব্দ করে। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।