চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর গ্রাম সমিতির আয়োজনে বৃহস্পতিবার চক্ষু ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে প্রয়াস হসপিটালের সহায়তায় রিলাই ডিস্ট্রিক্ট কমিউনিটি সোসাইটি (আরডিসিএস) এই ক্যাম্পের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন— প্রয়াস হসপিটালের ফোকাল পার্সন মু. তাকিউর রহমান, আরডিসিএস’র নির্বাহী কমিটির সেক্রেটারি জান্নাতুন নেসা ও ক্যাশিয়ার খাদিজা খাতুন, গ্রাম কমিটির সভাপতি মরিয়ম আক্তার, সেক্রেটারি সাদিকা খাতুন, ক্যাশিয়ার সালেহা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির শিবগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. অজিউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা মো. ফারুক হোসেন, মো. আলী হোসেন, মো. আসমাউল আলী।
ক্যাম্পে ৮৯ জন সদস্যকে ফ্রি চক্ষু সেবা দেয়া হয়।
আরডিসিএস ও প্রয়াস হসপিটালের মধ্যে হওয়া চূক্তির অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়।