বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

উদ্ধার হওয়া ২২ মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিল পুলিশ

Published: November 12, 2026 at 01:25 PM
উদ্ধার হওয়া ২২ মোবাইল ফোন মালিকদের হাতে  তুলে দিল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় আবারো হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। 

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের এ কার্যক্রমে সংশ্লিষ্ট থানাসমূহের পুলিশ সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের ফলে ভুক্তভোগীরা তাদের প্রিয় মোবাইল ফোন ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট উদ্ধারকারী পুলিশ অফিসারদের ধন্যবাদ জানান।

উদ্ধারকৃত ২২টি মোবাইল ফোনের মধ্যে সদর মডেল থানা ১৪টি, শিবগঞ্জ থানা ২টি, নাচোল থানা ৬টি উদ্ধার করে। 

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন— মাদক ও সন্ত্রাসসহ চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সকল প্রকার অপরাধ মুক্ত করতে জেলা পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২২ জন ব্যক্তির হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হলো। 

এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, এর আগে সদর মডেল থানা ১৫টি, শিবগঞ্জ থানা ৬টি, গোমস্তাপুর থানা ২টি ও নাচোল থানা ৭টিসহ মোট ৩০টি মোবাইল ফোন গত ৭ অক্টোবর প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।