জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তোসিকুল আলম এবং শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহা. আবুল বাসার।