শনিবার ০৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 07, 2026
November 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Published: November 07, 2026 at 02:33 PM
জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার সমাবেশের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌরসভা পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াতুউল দৌলা, সদস্য মো. আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোবিনুর রহমা মিঞা, ওবায়েদ পাঠান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পদাক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ঐতিহাকি ৭ নভেম্বর ও শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানের গৃহবন্দিদশা থেকে সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে মুক্তিলাভ এবং পরবর্তীতে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।