শনিবার ০৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 07, 2026
November 07, 2026
নাচোল
নাচোল

নাচোল ও ভোলাহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Published: November 07, 2026 at 02:44 PM
নাচোল ও ভোলাহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নাচোল উপজেলা, পৌর বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে মহিলা কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোশদ্দেকুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ।

ভোলাহাট: 

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে মেডিকেল মোড়ে কলেজ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারাকর্মীরাও অংশ নেন। র‌্যালিতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।

শনিবার উপজেলা যুবদলের সদস্য সচিব মনসুর আলীর সঞ্চালনায়  উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন আলোচনায় সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব দূরুল হোদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরসহ অন্যরা।