চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড-ডিএমসিবি’র সদস্য সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাচোল শাখার আয়োজনে এই সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমসিবি’র নাচোল শাখা ব্যবস্থাপক মো. রবিউল আউয়াল।
সকাল সাড়ে ১০টায় নাচোল জামান টাওয়ারের তৃতীয় তলায় ডিএমসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসিবি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডিএমসিবি’র অবসরপ্রাপ্ত দুই উপপরামর্শক (মার্কেটিং অ্যান্ড মনিটরিং) মো. নূর ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল শার্ফুর ইসলাম, রাজশাহী জোনের উপপরামর্শক মোহা. নূরশাদ। এছাড়া রিজিওনাল ম্যানেজার মো. শাহজাহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে ডিএমসিবি’র বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ, সদস্যদের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।