মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 03, 2026
November 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৫০টি মশারি দিল জেলা পরিষদ

Published: November 03, 2026 at 01:31 PM
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৫০টি মশারি  দিল জেলা পরিষদ

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক সংকট দূরীকরণ, সেবার মান বৃদ্ধিসহ সামগ্রিক উন্নয়নে সরকারের কাছে জোর সুপারিশ করবেন বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ। 

 মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা হাসপাতালে মশারি প্রদানকালে তিনি একথা জানান। 

হারুনুর রশীদ বলেন— প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি সাধন হচ্ছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সরকার কাজ করে যাচ্ছে। জনসাধারণকে ডেঙ্গুর বিষয়ে সচেতন হতে হবে। দিনে-রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। জেলা পরিষদের পক্ষ থেকে জেলা হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আজ প্রায় ২৫০টি মশারি দেয়া হলো। প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ নিজের ব্যবস্থাপনায় আরো মশারি দেবে। তিনি বলেন, জনবল সংকট দূর করতে আমরা চেষ্টা করছি।

হাসপাতাল চত্বরে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে ২৫০টি মশারি তুলে দেন হারুনুর রশীদ। 

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, ডা. ইসমাইল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।