সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 15, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

বিজিবির অভিযানে শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

Published: November 15, 2026 at 01:19 PM
বিজিবির অভিযানে শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ  সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। গত শনিবার রাত ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান চালিয়ে সিরাপগুলো জব্দ করা হয়। 

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপির একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। 

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করাসহ যে কোনো মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।