সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা

Published: November 15, 2026 at 01:26 PM
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) নিবন্ধিত সংস্থার প্রতিনিধিদের নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান।

এসময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষে তাদের কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ব্র্যাকের কার্যক্রম তুলে ধরেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, আশা’র কার্যক্রম তুলে ধরেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ অন্যরা।

এসময় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা, বৃক্ষ রোপণসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার জন কর্মরত এনজিওদের প্রতি আহ্বান জানান। 

এছাড়াও তিনি উল্লেখ করেন, যে সকল প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)’র নিবন্ধন ছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।