সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 15, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

এসআরবি’র অভিযানে গোমস্তাপুরে জব্দ নেশাজাতীয় সিরাপ একজন গ্রেপ্তার

Published: November 15, 2026 at 01:22 PM
এসআরবি’র অভিযানে গোমস্তাপুরে জব্দ নেশাজাতীয় সিরাপ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নেশাজাতীয় ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২০০ বোতল এস্কাফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেল্লালবাজার এলাকায় গোমস্তাপুর-কানসাটগামী আঞ্চলিক মহাসড়কের পাশ হতে এগুলো জব্দ করা হয়। 

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।

এসআরবি আরো জানায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন এবং এসআরবি সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় প্রতিনিয়ত অপরাধীর গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে আসছে।

এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেল্লালবাজার গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের পাশ হতে ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২০০ বোতল এস্কাফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি পুরাতন ট্রাক্টর জব্দ করা হয়।

ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তরপূর্বক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।