সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 15, 2026
নাচোল
নাচোল

ডিএনসির অভিযানে নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার একজন

Published: November 15, 2026 at 01:23 PM
ডিএনসির অভিযানে  নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার  একজন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসির জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজা জব্দ করেছেন। এ ঘটনায় একজনকে গেপ্তার করা হয়েছে। রবিবার সকালে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী (নতুনটোলা) এলাকায় এ অভিযান চালানো হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, রবিবার জেলা ডিএনসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর ইউনিয়নের খোলসী (নতুনটোলা) এলাকায় অভিযান চালায়। অভিযানে এক কেজির ওপর গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএনসির উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।