সোমবার ০৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসে দশ মাসে ৪৩৪৪টি বিরোধ নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭২ জন, ছাড়পত্র ৬০ জনকে, ভর্তি রোগী ১০১ জন ভোলাহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ডিএনসির অভিযান নাচোলে চোলাই মদসহ আটক একজন নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আবারো শ্রেষ্ঠত্ব অর্জন চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Printed on: November 09, 2026
November 09, 2026
নাচোল
নাচোল

নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা

Published: November 09, 2026 at 01:45 PM
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাচোল উপজেলা ও পৌর বিএনপি দিবসটি উপলক্ষে উপজেলা ডাকবাংলো চত্বরে এই জনসভার আয়োজন করে।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু।

বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান ও সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান মধু, সহসভাপতি আবু বাক্কার, সাধারণ সম্পাদক আফান আলী। সভা সঞ্চালনা করেন নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।